ইউনুস আলী খান ডিগ্রী কলেজ

স্থাপিত:১৯৯৪, EIIN-১০০১১১, আমতলী, বরগুনা

প্রতিষ্ঠাতা

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম ইউনুস আলী খান
প্রতিষ্ঠাতা
ইউনুস আলী খান কলেজ, আমতলী, বরগুনা।

আমতলী উপজেলার অন্যতম বিশিষ্ট জন ও বিদ্যোৎসাহী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম ইউনুস আলী খান। সমাজ বদলের দৃষ্টিভঙ্গি নিয়েই বহু শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। অধিকাংশ মানুষই আত্নগৌরব ছড়িয়ে দিতে নানারকম জ্বলজ্বলে কর্মকান্ডের দিকে ধাপিত হয়, তিনি তেমন না। বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম ইউনুস আলী খান শিক্ষা, সমাজ ও জীবন নিয়ে সংস্কারের প্রশ্নে তিনি মৌলিক পরিবর্তনের চিন্ত করেন। তিনি আল্লাহর বাণী “পড় তোমার প্রভুর নামে” সেই বাণী বুঝতে পারেন- শিক্ষার বিস্তারই পারে সমাজের মৌলিক পরিবর্তন আনতে। তাঁর ভবিষ্যত ভাবনা সত্যিই অত্যন্ত নিখুঁত। আজ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ি, গোজখালী, কুকুয়া ইউনিয়নের মহিষকাটা বাজার, চুনাখালী বাজার, হাজার টাকার বাধ ও আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া, হাজীর হাট উন্নয়ন ও শিক্ষার যে পরিবর্তন দৃশ্যমান তার মূলে ইউনুস আলী খান কলেজের অবদান রয়েছে। সূচনার ছোট্ট টিনসেট কলেজটি আজ বড় ও বিকশিত। এ প্রতিষ্ঠান/কলেজ সমাজ ও দেশের মানুষের কল্যাণে সবসময় অবদান রাখবে বলে আশা করা যায়। আধুনিক ও উন্নত পড়াশোনার জন্য ইউনুস আলী খান কলেজটি মানুষের আকর্ষণ ও প্রেক্ষণ বিন্দুতে পরিনত হবে ইনশ্আল্লাহ। সমাজ বদলের এমন হাতিয়ারের জন্য (ইউনুস আলী খান কলেজ স্থাপনের জন্য) বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম ইউনুস আলী খান সমাজ তথা আমতলী উপজেলাবাসীর কাছে অমর হয়ে থাকবেন।